|
Admission Form.pdf Size : 141.222 Kb Type : pdf |
Microsoft Office Application Course (3 Months, 4500/-)

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
বর্তমান যুগে চাকরি অথবা ব্যবসা করতে গেলে কম্পিউটারে Microsoft Office Application Program এর মতো নুন্যতম জ্ঞান থাকাটা খুবই জরুরি। আমরা ৩ মাস মেয়াদে মাত্র ৪৫০০/- টাকা কোর্স ফি নিয়ে Microsoft Office Application কোর্সটি করিয়ে থাকি। উক্ত কোর্সে Word, Excel, Access, PowerPoint, Internet-Email সহ বাংলা ইংরেজী Typing যত্ন সহকারে শেখানো হয় এবং কাজ শেখানোর পরে বাস্তব কাজ যেমন: দরখান্ত লেখা চিঠি লেখা, কোটেশন লেখা, মেমো তৈরি, টেবিলের কাজ, প্রিন্ট করা, হিসাব নিকাশের কাজ করা, ডেটাবেইজ ম্যানেজমেন্ট করা, প্রেজেন্টেশন তৈরি করা, ইন্টারনেটে সার্চ করা, ইমেইল রিসিভ এবং পাঠানো সহ যাবতিয় অফিসিয়াল কাজ যত্ন সহকারে শিখিয়ে থাকি। একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হোন, দক্ষতা অর্জন করুন এবং কর্মক্ষেত্রে নিজেকে সফল করুন।
Graphic Design cum Freelancing Course (6 Months, 10500/-)

গ্রাফিক্স ডিজাইন কাম ফ্রিল্যান্সিং
গ্রাফিক্স ডিজাইন কাম ফ্রিল্যান্সিং কোর্সটি একটি ৬ মাস মেয়াদী একটি কোর্স এবং এর কোর্স ফি ১০৫০০/- টাকা। উক্ত কোর্সে প্রথমে Graphic Design এর ৪ টি সফটওয়্যার শেখানো হয় যথা: Adobe Illustrator, Adobe Photoshop, Adobe Animate এবং QuarkXPress। এরপর লব্ধ দক্ষতার উপর ভিত্তি করে Logo Design, Business Card Design, Flyer Design, Banner Design, Photo Editing, Photo Background Removal, Web Banner তৈরি করা শিখিয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে আর্ন করার উপায় শেখানো হয়। Fiverr এ একাউন্ট খোলা থেকে শুরু করে GIG তৈরি, অপটিমাইজেশন, কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করা, বিড করা, বায়ার রিকোয়েস্ট পাঠানো, কাজ ধরা, কাজ জমা দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে অনলাইন অ্যাকাউন্ট যুক্ত করা সহ যাবতিয় ফ্রিল্যান্সিং কাজ যত্ন সহকারে শেখানো হয়।
IT Support Technician Course (6 Months, 8000/-)

আইটি সাপোর্ট টেকনিশিয়ান
আইটি সাপোর্ট টেকনিশিয়ান কোর্সটি ৬ মাস মেয়াদী একাট কোর্স এবং এর কোর্স ফি মাত্র ৮০০০/- টাকা। এটি একটি কমপ্লিট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কোর্স। সাধারণ ভাবে একটি অফিসে কম্পিউটার অপারেটর পদে অথবা কম্পিউটার রিলেটেড কোনো পদে চাকরি করতে গেলে অফিসিয়াল প্রোগ্রাম যেমন: MS Word, Excel, Access, PowerPoint এর পাশাপাশি Internet, Email, Scanning, Photo Editing, Computer Maintenance সহ আরো অনেক টুকিটাকি কাজ জানার প্রয়োজন হয়। উক্ত বিষয় বিবেচনা করে আমরা আইটি সাপোর্ট টেকনিশিয়ান কোর্সটি প্রস্তুত করেছি। এই কোর্সটি যথাযথ ভাবে সম্পন্ন করার পরে আমাদের অনেক শিক্ষার্থী তাদের কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করছে। বর্তমান পেক্ষাপটে একটি অফিসে কম্পিউটার ডিপার্টমেন্টকে পরিপূর্ন ভাবে পরিচালনা করার জন্য আইটি সাপোর্ট টেকনিশিয়ান কোর্সের কোনো বিকল্প নেই।
Video Editing Course (3 Months, 6000/-)

ভিডিও এডিটিং
বর্তমানে ভিডিও এডিটিং খুবই পরিচিত একটি নাম। নাটক, সিনেমা, ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফেশনাল ও কোয়ালিটি ভিডিও কনটেন্টট আপলোড করতে ভিডিও এডিটিং কোর্স করুন। আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার Adobe Premiere Pro এর মাধ্যমে Video Editing Course করিয়ে থাকি। উক্ত কোর্সটি একটি ৩ মাস মেয়াদী কোর্স এবং ফি ৬০০০/- টাকা। কোর্সটিতে ভিডিও এডিটের প্রায় সকল বিষয় সম্পর্কে ত্বাত্তিক এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় যেমন: টুলস পরিচিতি, প্যানেল পরিচিতি, এডিটিং, ইফেক্ট কন্ট্রোল, সাউন্ড ইফেক্ট, কালার গ্রেডিং, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, ভিডিও ফিল্টার, টাইটেল ডিজাইন, ভিডিও প্রডিউস সহ ভিডিও এডিটিং এর সকল কাজ যত্ন সহকারে শেখানো হয়। সত্যিকারের একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাইলে ভিডিও এডিটিং কোর্সটি আপনার জন্য একটি সঠিক পছন্দ।
Graphic Design Course (4 Months, 7500/-)

গ্রাফিক্স ডিজাইন
আমাদের আশেপাশে ছোট বড় যে কোনো প্রতিষ্ঠান অথবা অনলাইন বিজনেসে পণ্যের প্রচার, পণ্যের মোড়ক তৈরি সহ প্রায় সকল কাজে গ্রাফিক্স এর কাজ ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। সেই আলোকে আমরা মনে করি সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর গ্রাফিক্স ডিজাইন কোর্সটি অবশ্যই করা উচিত। Graphic Design কোর্সটি ৪ মাস মেয়াদি একটি কোর্স এর কোর্স ফি ৭৫০০/- টাকা। উক্ত কোর্সে আমরা Adobe Illustrator, Adobe Photoshop, Adobe Animate এবং QuarkXPress প্রোগ্রামগুলো শিখিয়ে থাকি। প্রতিটি প্রোগ্রামের সকল Tools ও Panels সহ খুঁটিনাটি সকল কাজ দক্ষতার সাথে শেখানো হয় এবং সর্বপরি ব্যবহারিক কাজ যেমন: Logo Design, Business Card Design, Cover Page Design, Flyer Design, Photo Editing, Photo Background Removal, Color Enhancement, Web Banner, Motion Graphic সহ সকল প্রকার Graphic এর কাজ যত্ন সহকারে শেখানো হয়। কম্পিউটারে অ্যাডভান্স লেভেলের কাজ করতে গ্রাফিক্স ডিজাইনের কাজ জানার কোনো বিকল্প নেই।
Auto CAD Course (3 Months, 6000/-)

অটো ক্যাড
যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রইং এর ক্ষেত্রে AutoCAD সফটওয়্যার জানা খুবই জরুরি। কারণ ইঞ্জিনিয়ারগণ প্রতিটি কাজ করার পূর্বে কাজটির একটি ড্রইং প্রস্তুত করে থাকেন। সাধারণ কাগজে কলমে ড্রইং করার পাশাপাশি উক্ত ড্রইং অটোক্যাডে করলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় তাই আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্সটি করা একান্ত আবশ্যক। আপনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন অথচ AutoCAD জানেন না! এটা খুবই লজ্জাজনক একটি ব্যাপার। উক্ত AutoCAD কোর্সটি ৩ মাস মেয়াদী একটি কোর্স, কোর্স ফি ৬০০০/- টাকা। নিম্নোক্ত কাজগুলো AutoCAD এ শেখানো হয়। Tools, Panel, Design, Layout Plan, Base Layout, Column Layout, Column Section, Roof Slab, Safety Tank, Water Reserve , Stair Design, Front Elevation সহ বিষয়গত সকল কাজ যত্ন সহকারে শেখানো হয়।
Graphic Design Course All 4 Programs




Web Design Course (3 Months, 6000/-)

ওয়েব পেইজ ডিজাইন
এখন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই জনগনের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করতে ওয়েব সাইটকে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। অফিশিয়াল বিষয়াদীকে অথবা পন্যগেুলোকে তারা নিজস্ব ওয়েব সাইটে পাবলিশ করতে পছন্দ করে। কারণ বর্ত মান যুগে প্রতিটি বিষয় অনলাইন নির্ভর হয়ে উঠেছে। পণ্য ক্রয়-বিক্রয়ের প্রায় ৪০% এখন অনলাইন নির্ভর হয়ে গেছে যা আগামি ১০ বছরে মোট বিক্রির ৭০% দখল করবে। যেহেতু বর্তমান বিশ্ব ভীষণ ভাবে ওয়েব নির্ভর হয়ে পড়ছে তাই ওয়েব পেজ ডিজাইন শেখা এবং বাস্তব ক্ষেত্রে একে ব্যবহার করাটা খুবই জরুরি। ওয়েব পেইজ ডিজাইন ৩ মাস মেয়াদী একটি কোর্স , ফি ৬০০০/- টাকা। উক্ত কোর্সে আমরা HTML, CSS এবং JAVA Scripts এর কিছু কাজ শিখিয়ে থাকি। HTML Coding, ট্যাগের ব্যবহার, HTML এর মধ্যে কিভাবে JAVA কাজ করে, কিভাবে HTML কোডিং এর মাধ্যমে একটি পুর্নাঙ্গ ওয়েব সাইট তৈরি করা যায়, HTML এর মধ্যে কিভাবে CSS কাজ করে এবং HTML ও CSS এর মাধ্যমে কিভাবে পূর্নাঙ্গ ওয়েব সাইট তৈরি করা যায় তা যত্ন সহকারে শেখানো হয়।
Computer Hardware Course (3 Months, 6000/-)

কম্পিউটার হার্ডওয়্যার
অফিসে অথবা কর্মক্ষেত্রে একজন সত্যিকারের এক্সপার্ট হিসাবে কাজ করতে চান তবে Computer Hardware কোর্সটি করা আপনার জন্য খুবই জরুরি। উক্ত কোর্সটি ৩ মাস মেয়াদী একটি কোর্স, ফি ৬০০০/- টাকা। উক্ত কোর্সে কম্পিউটারের Internal Device এবং External Device গুলোকে আলাদা আলাদা ভাবে চেনা, Harsware সম্পর্কে বিস্তারিত জানা, Hardware এবং Software Installation করা, Windows Installation সহ সকল প্রকার Supporting Software Installation করা এবং অপ্রয়োজনীয় Software Uninstall করা সহ Computer Security, Virus & Antivirus, Data Security, Hardware Trouble Shooting সহ কর্মক্ষেত্রে কম্পিউটারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা এবং একটি কম্পিউটার মেইনটেনেন্স করতে যা যা করনিয় সেই কাজগুলো অত্যন্ত যন্ত সহকারে শেখানো হয়। সত্যিকার অর্থে একজন সত্যিকারের অফিস এক্সপার্ট হতে গেলে এই কোর্সের কোনো বিকল্প পাওয়া যাবে না।
Programming in C (3 Months, 6000/-)

প্রোগ্রামিং ইন সি
লক্ষ করলে দেখা যায় মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চমাধ্যমিক সহ যে কোনো শিক্ষা কার্যক্রমে এখন Programming Language শিক্ষা বাধ্যতামুলক হয়ে গেছে। একটি অফিসে কাজ করতে গেলে কম্পিউটারটি কিভাবে কাজ করে, সফটওয়্যারগুলো কিভাবে সারা দেয় এবং ব্যবহারকারির চাহিদা অনুযায়ী সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে? এ সকল বিষয়ে জ্ঞান থাকাটা খুবই জরুরি। এছাড়া যারা ভবিষ্যতে প্রোগ্রামার হতে চান তাদের জন্য উক্ত Programming in C কোর্সটি করা একান্ত আবশ্যক। উক্ত কোর্সটি ৩ মাস মেয়াদী একটি কোর্স এবং ফি মাত্র ৬০০০/- টাকা। Programming in C Course সম্পের্কে আলোচনা, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা, সি প্রোগ্রামের গুরুত্ব সম্পর্কে আলোচনা, সফটওয়্যার এর সাহায্যে কোড লেখা, প্রোগ্রাম রান করা, ১৫০ টির অধিক কোডিং প্রাকটিস করানো হয়।




Design by: Anisur Rahman Alif
Powered by: yola.com
Computer Training Center in Faridpur; Best Computer Training Institute in Faridpur; Computer Training; Frelancing Training; Frelancing Training in Faridpur; Office Application Program Training in Faridpur; Auto Cad Course in Faridpur; AutoCAD Training; Computer Hardware Course Training; Video Editing Course Training; Sound Editing Course Training; Graphic Design Course Training; Operating System Training; Impress Computer Training Institute; Faridpur; Bangladesh; Computer Training Courses; MS. Word' Excel; Access; PowerPoint; Internet Browsing; Adobe Photoshop CC; Adobe Illustrator CC; Adobe Animate CC; Adobe Premier pro; Adobe Audition CC; BIOS Setup; Windows Setup; Trouble Shooting; Anisur Rahman Alif; Impress Student Info; Faridpur Computer Training Center; Faridpur Computer Training; Bangladesh Computer Training Center; Anisur Rahman Alif; Alif; Impress; Computer; Faridpur; Bangladesh; Faridpur Bangladesh; Faridpur News; Faridpur District; Faridpur Medical College; Faridpur Rajendra College; Kamlapur Faridpur; Faridpur Results; Faridpur Language; Kamlapur; Faridpur Kamlapur; Faridpur Alipur; Faridpur Khabashpur; Faridpur Luxmipur; Faridpur Jhiltuli; Faridpur Market; Faridpur Fun; Computer Knowledge; Computer; Computer Book; Computer Learning Book; Graphic Design Book; Freelancing Course; Computer Learning; Free Computer Course; Free Graphic Design Course; Online Computer Training; Online Computer Course; Online Freelancing Course; Illustrator Book; Photoshop Book; AutoCAD Book; Book Cover; Cover Design;